ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট
সর্বশেষ

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালী থানার আড়াইওরা খানপাড়ার কামাল খানের ছেলে মো. রাকিব খান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ইমন, শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব, সংগ্রায়েস এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ, শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ, বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি, গোবিন্দপুর এলাকার শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন, অশোকতলা এলাকার মো. আলী ইসলামের ছেলে মো. জাহিদ এবং মুরাদনগর থানার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল ও পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন।মোঃ শামসুল ইসলাম বলেন, নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াবা বিক্রির ঘটনা আড়াল করতে থানায় ছিনতাইয়ের অভিযোগ

কুমিল্লায় অলিউল আলম নামে ভারতীয় এক নাগরিক ইয়াবা বিক্রির ঘটনা আড়াল করতে থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। ডিবি পুলিশের তল্লাশি থেকে ছাড়া পেয়ে নিজের অপরাধ আড়াল করতে ওই নাগরিক কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন। অলিউল আলম (৪২) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের বাসিন্দা।জানা গেছে, ভারতীয় নাগরিক অলিউল আলম ভিসা নিয়ে বেশ কয়েক বছর যাবত কুমিল্লায় আসা যাওয়ার মাধ্যমে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ইয়াবা কারবারের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) কাছে গোপন তথ্য আসে। তাছাড়া ওই কারবারি ইয়াবার স্যাম্পলের ছবি এবং ভিডিও কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কাছে প্রেরণ করেন। এতে ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশে ডিবির এসআই তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী অলিউল আলমের ওপর অনলাইনে নজরদারি শুরু করে। গত ৩০ জুলাই ডিবির একজন সোর্স ভারতীয় নাগরিকের কাছে ইয়াবা ক্রয়ের প্রস্তাব দেয়। এদিন দুপুরে কান্দিরপাড় বাহার মার্কেটের নিচতলায় অলিউল আলম ইয়াবার একটি প্যাকেট নিয়ে উপস্থিত হন।এ সময় আগে থেকে ওঁতপেতে থাকা ডিবি পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। প্যাকেট খুলে দেখা যায় এতে বুটের ডাল। পরে পুরো ঘটনার ভিডিও করে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এরই মাঝে তার ইয়াবা বিক্রির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এসব ঘটনা ধামাচাপা দিতে ভারতীয় ওই নাগরিক কোতোয়ালি মডেল থানায় ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করেন, তিনি বৈধ কাগজপত্র ও পাসপোর্টের মাধ্যমে গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে বিবির বাজার চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার আব্দুল মতিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থানরত তার খালাতো ভাই মাহাবুবুল আলমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।পরবর্তীতে খালাতো ভাইয়ের পরিবারের জন্য কেনাকাটা করতে দুপুর অনুমান ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে কান্দিরপাড় বাহার মার্কেটের সামনে পৌঁছালে ৫/৬ জনের একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। অভিযুক্তরা তার কাছে অবৈধ মালামাল আছে বলে একটি বিরিয়ানির দোকানের ভেতর নিয়ে যায়।সেখানে তার কাছ থেকে ভারতীয় ১৭,৫০০ রুপি, বাংলাদেশি নগদ ১১,৩০০ টাকা এবং গলায় থাকা আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাকে থানায় সোপর্দ করার হুমকি দিয়ে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ডিবি পুলিশ জানায়, মূলত ইয়াবা কারবার আড়াল এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের যোগসাজশে এই অভিযোগ করেন ভারতীয় ওই মাদক ব্যবসায়ী। তবে অভিযোগে ডিবি পুলিশ কিংবা কারো নাম তিনি উল্লেখ করেননি। অলিউল আলম বলেন, আমি ভারতীয় নাগরিক বুঝতে পেরে ছিনতাইকারীরা আমার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে। আমি মাদক ব্যবসায় জড়িত নই।ডিবির এসআই তৌফিক হোসেন বলেন, সেদিন তার কাছে ইয়াবা না পাওয়ায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। কুমিল্লার বহু মাদক সিন্ডিকেটের সাথে তার যোগসাজশ পাওয়া গেছে। তার ইয়াবা বিক্রির ছবি ভিডিও আমাদের হাতে রয়েছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ভারতীয় এক নাগরিকের দেওয়া একটি অভিযোগ পেয়েছি। তবে তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির বেশ কিছু ছবি পুলিশের হাতে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কুমিল্লা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ বলেন, অলিউল আলম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসা আড়াল করতেই সে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাঠানো তার ইয়াবার ছবি ভিডিও আমাদের হাতে এসেছে। আমরা তার গতিবিধির ওপর নজর রাখছি।

ইয়াবা বিক্রির ঘটনা আড়াল করতে থানায় ছিনতাইয়ের অভিযোগ

সদর দক্ষিণে ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত ল্যাংড়া খোকন আটক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সী ব্যক্তি নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান। পুলিশ জানায়, ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) শনাক্ত করা হয়েছে। সে এলাকায় ‘ল্যাংড়া খোকন’ নামে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, খোকন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।এদিকে, দিনভর অভিযানের পর শনিবার সন্ধ্যায় এ ঘটনায় অভিযুক্ত মো. খোকন ওরফে ল্যাঙড়া খোকনকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করেছে। পরে, সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত খোকনকে আটক করা হয়৷  এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছিলো। পরে, অভিযান চালিয়ে ল্যাংড়া খোকন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সদর দক্ষিণে ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত ল্যাংড়া খোকন আটক
নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও ছিনতাই করা মোবাইল ফোনসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৫ জন এবং মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, নগরীতে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।এর আগে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। নগরীতে ধারাবাহিক এসব অভিযানের ফলে ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও ছিনতাই করা মোবাইল ফোনসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৫ জন এবং মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, নগরীতে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।এর আগে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। নগরীতে ধারাবাহিক এসব অভিযানের ফলে ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করবে অস্ট্রেলিয়া। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এই অর্থ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) সহায়তার এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। মন্ত্রী আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ। এ ছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে। নতুন এ তহবিলের অর্থ ইউনিসেফ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে।

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদি বলেন, বিএনপি অসহযোগিতা করলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত অসহযোগিতা করলে জবাবদিহি করতে হবে তাদেরও। এই সরকারের মেয়াদ হবে ১০ মাস থেকে এক বছর। যদি জাতীয় সরকার না করতে পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। জাতীয় ঐক্য কাউন্সিল প্রধান হবেন ড. ইউনূস। সব রাজনৈতিক দল থেকে সেখানে প্রতিনিধি থাকবে সদস্য হিসাবে। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসাবে কাজ করবেন।জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ নেই। যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন দিল্লির সঙ্গে মিলে আওয়ামী লীগ তাদের কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে।

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এক নজিরবিহীন ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি মহাদেশটির ইতিহাসে এযাবৎকালের জুন মাসের সব সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে রোববার তাপপ্রবাহকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। স্পেন ও জার্মানিতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বাতিল বা স্থগিত করা হয়েছে। গত মে মাসে ইউরোপের কয়েকটি দেশে রেকর্ড গড়া তাপপ্রবাহ দেখা গিয়েছিল। এক মাস না পেরোতেই মহাদেশটি আবারও চরম আবহাওয়াজনিত পরিস্থিতির মুখে পড়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা বলেছেন, এ ধরনের তাপপ্রবাহ বারবার ফিরে আসাটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি স্পষ্ট লক্ষণ। কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোটাই এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে উঠবে। ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহের কী প্রভাব পড়েছে, তা দেখে নেওয়া যাক- ফ্রান্স প্রচণ্ড গরমের মধ্যেও ফ্রান্সে প্রতিবছরের ঐতিহ্যবাহী পথসংগীত উৎসব ফেত দে লা মিউজিক অনুষ্ঠিত হয়েছে। তবে প্যারিসের বিখ্যাত ল্যুভর পিরামিডের নিচে আয়োজন করা একটি বিনা মূল্যের কনসার্ট বাতিল করেছে ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। সরকার ঘোষণা দিয়েছে, যেসব অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে, সেখানে উৎসব চলাকালে জনসমাগমের এলাকায় মদ্যপান নিষিদ্ধ থাকবে। জনস্বাস্থ্য ও জনশৃঙ্খলার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লঁদে অঞ্চলের পিসোস শহরে সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ রেকর্ডসংখ্যক ৩৫টি বিভাগ, অর্থাৎ দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলকে রেড অ্যালার্টের আওতায় এনেছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা বলেছে, সোমবার নাগাদ এ সংখ্যা বেড়ে ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টি বিভাগের মধ্যে ৪৯টিতে পৌঁছাবে, যা দেশের প্রায় অর্ধেক অংশ। এদিকে প্যারিসে নগর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের গরম থেকে কিছুটা স্বস্তি দিতে ক্যানেল সেন্ট মার্টিন খালে সাঁতার কাটার অনুমতি দিয়েছে। প্রচণ্ড বজ্রঝড়ের কারণে বার্লিন ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন আয়োজকেরা। নিরাপত্তার স্বার্থে দর্শক ও অংশগ্রহণকারীদের ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টা বিরতির পর ম্যাচটি আবার শুরু হয়। সপ্তাহান্তে জার্মানির রাজধানী বার্লিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। গতকাল রোববার অঞ্চলটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বজ্রঝড় বয়ে যায়। বেলজিয়াম বেলজিয়ামে রোববারই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা আইআরএমের পূর্বাভাস বিভাগের প্রধান ডেভিড ডেহেনাউ সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহে দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে। এদিকে বেলজিয়ামের জাতীয় রেল কোম্পানি এসএনসিবি ঘোষণা দিয়েছে, প্রচণ্ড গরমে রেল অবকাঠামোতে ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি কমাতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার কিছু ব্যস্ত সময়ের ট্রেন চলাচল বাতিল করা হবে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন বিকল হয়ে যেন রেলপথ অবরুদ্ধ না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে এমনটা করা হবে। স্পেন স্পেনে গতকাল রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত চলতি বছরের প্রথম আনুষ্ঠানিক তাপপ্রবাহ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে গতকাল ফিফা বিশ্বকাপে স্পেন ও সৌদি আরবের ম্যাচ উপলক্ষে রাজধানী মাদ্রিদে সরাসরি প্রদর্শনীর উদ্যোগ বাতিল করা হয়েছে। স্পেন ও প্রতিবেশী দেশ পর্তুগালে সপ্তাহান্তে প্রচণ্ড গরমের মধ্যে মানুষকে সমুদ্রসৈকতগুলোতে ভিড় জমাতে দেখা যায়। অনেকে হাতে পাখা নিয়ে রাস্তায় চলাফেরা করেছেন। আবার কেউ কেউ সূর্যের তাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করেন। প্রচণ্ড গরমে পুরো আইবেরীয় উপদ্বীপজুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, দেশটিতে ‘তীব্র তাপপ্রবাহ’ চলছে। এর ফলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। নিম্নাঞ্চলীয় এলাকাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা বলেছেন, এই তাপপ্রবাহ কত দিন স্থায়ী হবে, তা এখনো নিশ্চিত নয়। এতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বলকান অঞ্চল উচ্চ তাপমাত্রার কারণে আগামী দিনগুলোতে বলকান অঞ্চলের কয়েকটি দেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হতে পারে। বিশেষ করে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার কিছু অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। চরম গরম মোকাবিলায় ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ জনগণের জন্য স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা ও সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নর্থ মেসিডোনিয়া, বসনিয়া–হার্জেগোভিনা ও মন্টেনেগ্রো তীব্র তাপমাত্রাজনিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ বলকান অঞ্চলের মানুষদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্য এদিকে যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, দেশটিতে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চরম গরম পড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়াবিষয়ক কার্যালয় আরও বলেছে, রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে। দক্ষিণ ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ‘ট্রপিক্যাল নাইটস’ পরিস্থিতি দেখা দিতে পারে। অর্থাৎ সেখানে রাতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রধান নির্বাহী লিজ বেন্টলি বলেছেন, চলতি সপ্তাহে যুক্তরাজ্যে অভূতপূর্ব তাপপ্রবাহ দেখা দিতে পারে। তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে দেবে। তার ভাষায়, এর ফলে টানা দুই মাস—মে ও জুনে—দেশটির তাপমাত্রার রেকর্ড ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ব্যবধানে ভেঙে যাওয়ার নজির তৈরি হবে। ইউনিভার্সিটি অব রিডিংয়ের আবহাওয়াবিজ্ঞান বিভাগের গবেষক অক্ষয় দেওরাস সতর্ক করে বলেছেন, ‘আমরা এমন এক তীব্র ও রেকর্ডভাঙা তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি, যার ব্যাপক প্রভাব জনস্বাস্থ্য, অবকাঠামো ও জরুরি সেবার ওপর পড়বে।’ সূত্র: এএফপি

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ উৎসব

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ উৎসব

পোশাক কেনার সঙ্গে ঘোরাঘুরি ক্রেতাদের আনন্দে যোগ করেছে নতুন মাত্রা। বন্ধু-বান্ধব নিয়ে যমুনায় আসছেন সব বয়সি মানুষ। মা-বাবার হাত ধরে আসছে পরিবারের ছোট সদস্যও। বাহারি ডিজাইনের পোশাকের সঙ্গে কিনছে রং-বেরংয়ের খেলনা। চড়ছে নানা রাইডে। দিনভর কেনাকাটা শেষে রসনা তৃপ্তিতে ফুডকোর্টে লোভনীয় মজাদার খাবারও রয়েছে। সবশেষে সিনেমা দেখে খুশি মনে সবাই ফিরছেন বাড়ি। সব মিলিয়ে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসা সবাই ঈদের আগেই যেন ঈদ আনন্দ উপভোগ করছেন।শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসাবে যমুনা ফিউচার পার্কে ১৫শর বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ‘ঈদ বাজার’ উৎসব সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকরসহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়াও বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার। যা ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক।পছন্দের পণ্য কিনতে সর্ববৃহৎ শপিংমলে সকাল থেকেই সব শ্রেণির ক্রেতা ভিড় করছেন। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন হাল ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক। পোশাক কেনা শেষ করে ক্রেতারা যাচ্ছেন জুতার শোরুমে। সেখান থেকে গহনার দোকানে। এছাড়া কসমেটিকস, ক্রোকারিজ, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে জমজমাট যমুনা ফিউচার পার্ক। সঙ্গে মোবাইল ও ইলেকট্রনিক্সের শোরুমগুলোতেও ঈদ ঘিরে বিক্রি বেড়েছে। এতে খুশি বিক্রেতারা।শনিবার ইনফিনিটি, কে-ক্রাফট, অঞ্জনস, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিনস ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, লা রিভ, আর্টিসান, টপ টেন পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।শপিংমলের বুটিক্স ল্যাবের স্বত্বাধিকারী সুমাইয়া আক্তার যুগান্তরকে বলেন, ক্রেতাদের আস্থার কথা চিন্তা করে গ্রাউন্ড ফ্লোরে আমাদের আরেকটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। যেখানে ঈদ বাজার উপলক্ষ্যে ৫ জুন পর্যন্ত সব ধরনের পোশাকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি হবে। এছাড়া শনিবার প্রত্যেকটি পোশাকে ৩০০ টাকা করে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

কোন পোস্ট নেই !
মেসির আরও তিন রেকর্ডের হাতছানি

মেসির আরও তিন রেকর্ডের হাতছানি

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে নিজের মুগ্ধতায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে তিনটি গোলই এসেছে তার পা থেকে। এই অসাধারণ পারফরম্যান্সে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে আরও তিনটি অনন্য রেকর্ড এখন হাতছানি দিয়ে ডাকছে আর্জেন্টাইন মহাতারকাকে। আজ রাতে অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ডগুলো হয়ে যেতে পারে খুদে জাদুকরের। প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটটিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন।  jwARI.fetch( $( "#ari-image-jw6a38f5b63459b" ) ); অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি। শুধু গোল নয়, সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন তার নাগালে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার গড়া রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে এবং মেসি মাঠে থাকলে, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারের মুকুটও উঠবে তার মাথায়। তৃতীয় রেকর্ডটি দূরপাল্লার গোলের। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রথম গোলটি করেন মেসি। সেটিই ছিল বিশ্বকাপে তার পঞ্চম দূরপাল্লার গোল। এই সংখ্যায় তিনি স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনোকে। রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন। বহু দশক ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে।  jwARI.fetch( $( "#ari-image-jw6a38f5b6345c0" ) ); মেসির পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

কোন পোস্ট নেই !
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি

রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি

চোখের স্ট্রোকের জন্য কি হাইপারটেনশন দায়ী?চোখের চিকিৎসক ডা. সুমন মুখোপাধ্যায় বলেন, ‘হাইপারটেনশনের কারণে চোখের একাধিক ক্ষতি হতে পারে।’ উচ্চ রক্তচাপে চোখের রেটিনার শিরায় ব্লকেজ তৈরি হয়। এর ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এই অবস্থাকে ‘সেন্টাল রেটিনাল ভেইন অকুলেশন’ বলা হয়। এটি শিরার পাশাপাশি ধমনীতেও হতে পারে বলে জানিয়েছেন ডা. মুখোপাধ্যায়। আসলে চলতি ভাষায় এই অবস্থাকেই চোখের স্ট্রোক বলা হয়।সিআরভিও-এ কি দৃষ্টিশক্তি হারাতে পারেন?সিআরভিও-এর একাধিক উপসর্গ রয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন হলো- হঠাৎ করে একটা চোখের দৃষ্টি কমে যাওয়া। এছাড়া চোখে রক্তপাত হলে চোখের ভিতর কালো ঝুলের মতো অংশ দেখা যায়।‘সিআরভিও-এর চিকিৎসা হলো ইনজেকশন বা রেটিনাল লেজার’ বলেন ডা. মুখোপাধ্যায়। সিআরভিও হলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝাপসা দৃষ্টি এবং দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কতটা ক্ষতিকর?ডা. মুখোপাধ্যায়ের সংযোজন, ‘প্রেশার খুব বেশি থাকলে চোখের ভিতর যে অপটিক নার্ভ থাকে, তারও মারাত্মক ক্ষতি হতে পারে।’ এই অবস্থায় চোখে রক্তপাতও হতে পারে। একে চিকিৎসার ভাষায় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয়।হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি গর্ভবতীদেরও হয়?হাইপারটেনশনে ভয় রয়েছে অন্তঃসত্ত্বা নারীদেরও। অনেক সময় গর্ভাবস্থায় হবু মায়ের ব্লাড প্রেশার অত্যধিক বেড়ে যায়। যাকে বলে প্রেগন্যান্সি হাইপারটেনশন বা ‘একলাম্পসিয়া’। এই অবস্থা তৈরি হলে মস্তিষ্কে রক্তপাত হয়। এই পর্যায়ে পৌঁছনোর ঠিক আগে চোখের উপর প্রভাব পড়ে। দৃষ্টিশক্তি কমে আসে। এই লক্ষণ দেখে বোঝা যায় যে, ‘একলাম্পসিয়া’ খারাপ দিকে এগোচ্ছে ‘অস্ত্রোপচারের সময় প্রেশার কন্ট্রোলে রাখা দরকার কেন?এছাড়া অস্ত্রোপচারের সময় প্রেশার বারবার যাচাই করা দরকার। অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকা অবস্থায় অস্ত্রোপচার করলে চোখে রক্তপাত হতে পারে এবং চোখ নষ্ট হয়ে যেতে পারে।

কোন পোস্ট নেই !